Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১, ২০২৫ , ৭:৩১ অপরাহ্ণ

ভেদরগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেদরগঞ্জ উপজেলা শাখার আয়োজন ভেদরগঞ্জ থানার সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ১ এপ্রিল সকল ৯ টায় ভেদরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শরীয়তপুর জেলা কর্মপরিষদ ও শুরা সদস্য মওলানা ওবায়দুল হক মাজেদ এর সভাপতিত্বে ও ভেদরগঞ্জ উপজেলা শাখা জামায়েতে ইসলামি সেক্রেটারি মাওলানা ইমরান হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমির মাওলানা মোঃ আব্দুর রব হাশেমি, উপজেলা আমির মাষ্টার মনোয়ার হোসেন, এডভোকেট শাহজালাল জাহিদ, জেলা সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাখাওয়াত কাওছার, ভেদরগঞ্জ পৌরসভার আমির মাওলানা খবিরউদ্দিন রমিজী এছাড়া ভেদরগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন