নিম্ন আয়ের মানুষের মাঝে ৮নং ওয়ার্ড বিএনপির ঈদ সামগ্রী বিতরন | Daily AjKaler Kontho

নিম্ন আয়ের মানুষের মাঝে ৮নং ওয়ার্ড বিএনপির ঈদ সামগ্রী বিতরন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন
নিম্ন আয়ের মানুষের মাঝে ৮নং ওয়ার্ড বিএনপির ঈদ সামগ্রী বিতরন

শেখ মোঃ দীন ইসলাম ব্যুরো চীফ ময়মনসিংহ : আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ নির্দেশে ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য তানভীর আহম্মেদ পক্ষ থেকে ৫০ টি দুস্থ অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ৩০ মার্চ রবিবার ৮নং ওয়ার্ডে ৫০টি পরিবারকে উপহার সামগ্রীর মধ্যে ছিল,সেমাই, চিনি,গুড়াদুধ,পোলার চাউল,পেয়াচ আলু এবং শাড়ীকাপড় বিতরণ করা হয়।

এসময় তানভীর আহম্মেদ বলেন, আমার নিজ এলাকার সবাইকে নিয়ে একসাথে আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপনের লক্ষে দুঃস্থ ও অসহায়দের ঈদ সামগ্রী উপহার হিসেবে প্রদান অব্যাহত রয়েছে। তিনি বলেন, বর্তমানে জনগণের অবস্থা তেমন ভাল নেই। পতিত সরকার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলেছে।

এ অবস্থায় খেয়ে পড়ে বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়েছে। এজন্য ঐসকল অসতায়দের পাশে দাঁড়ানোর জন্যই তারেক রহমান নির্দেশনা প্রদান করেছে। তাঁরই নিদের্শনা অনুয়ায়ী আমার ক্ষুদ্র থেকে অসহায় ও দুঃস্থদের পাশে এসে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এসময় ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।