সোহেল রানা ,তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
২৯ মার্চ রংপুর দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার আনজিরোন নেছা মহিলা বিএম কলেজের পূর্বদিকে মহাসড়কে চলাচলরত পথোচারী ও যানবাহনের নিড়াপত্তা জোরদার করে পথচারীদের গাড়ি থামিয়ে নানা ভাবে সচেতনতা বৃদ্ধি করছে যৌথ বাহিনী।
কথা হলে তারাগঞ্জ থানার সাব-ইন্সপেক্টার সিরাজুল ইসলাম ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইউসুফ বলেন, তারাগঞ্জ উপজেলা প্রশাসনের নির্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের সড়ক দিয়ে চলাচলরত সময়ে যানজট, চুরিসহ কোন প্রকার বাধা সৃষ্টি না হয় সে- জন্য আমরা সকল শ্রেণি পেশার মানুষের যানমালের নিরাপত্তা জোরদার করেছি।