Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৮, ২০২৫ , ৭:০৯ অপরাহ্ণ

ZRF ফাউন্ডেশনের উদ্যোগে শহিদ পরিবারে তারেক রহমানের ঈদ উপহার ও বার্তা প্রদান

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: রিয়াজ শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF). জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো বার্তা ও ঈদ উপহার হস্তান্তর করা হয় শহিদ পরিবারগুলোর কাছে।

এসময় পাঠানো লিখিত বার্তা এবং ঈদ উপহার গুলো গ্রহণ করেন শহীদ আশরাফুল ইসলামের মাতা এবং শহীদ শাহাদাত হোসেনের মাতা।ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার সামগ্রী ও লিখিত বার্তা হস্তান্তর করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন বিভাগীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার একে এম জহিরুল ইসলাম ও সদস্য সচিব ডা. মো. সায়েম মনোয়ার।তারেক রহমানের পাঠানো চিঠিতে শহিদ পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়। তিনি বলেন, “দেশের গণতন্ত্র রক্ষায় যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। বিএনপি সবসময় শহিদ পরিবারগুলোর পাশে আছে এবং থাকবে।”

জিয়াউর রহমান ফাউন্ডেশন নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে, যার ধারাবাহিকতায় এবারের ঈদ উপলক্ষে শহিদ পরিবারের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।শহিদ পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানিয়ে ফাউন্ডেশন প্রতিনিধিরা বলেন, “আমরা আপনাদের দুঃখের অংশীদার, এই ত্যাগ বৃথা যাবে না।”

ঈদ উপহার পেয়ে শহিদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ ধরণের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ফাউন্ডেশনের নেতারা।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট ঢাকার মিরপুর থানার সামনে শহীদ হন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামের বাসিন্দা আব্দুল আলিম’র ছেলে আশরাফুল ইসলাম ও মৃত ইদ্রিস আলীর শাহাদাত হোসেন।

প্রিন্ট করুন