মোঃ রায়হানুল হক রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ এছাহক আলীর ঈদের অগ্রীম শুভেচ্ছা বিনিময়।
শুক্রবার (২৮ মার্চ ) রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ এছাহক আলী তার নিজস্ব ভেরীফাইড ফেসবুক পেজ থেকে ৫১, নওগাঁ-৬ আসন (আত্রাই-রাণীনগর) এর বিএনপির সকল নেতাকর্মী এবং দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ এর অগ্রীম শুভেচ্ছা “ঈদ মোবারক” জানান।
এসময় তিনি বলেন, “মুসলিম জাতির অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস পবিত্র মাহে রমজান প্রায় শেষের দিকে। আর কয়েকদিন পর আমাদের মাঝে হাজির হবে মুসলিম জাতির অন্যতম শ্রেষ্ঠ খুশির দিন ঈদ-উল-ফিতর। আমি আশা করছি আপনারা যে যেখানে আছেন পরম সৃষ্টিকর্তার ইচ্ছায় ভালো আছেন। আমি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
পবিত্র ঈদ-উল-ফিতর আপনাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি আরও বলেন বিগত দীর্ঘ সময় ধরে দেশে যে অরাজকতা চলছিল আজ তার অবসান ঘটেছে। সুতরাং আমরা আশা করছি বিগত যেকোনো সময়ের তুলনায় এবারের ঈদ অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।”
সবশেষে তিনি দেশ ও দেশের বাহিরে অবস্থানরত বিএনপির সকল নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে তাদের মঙ্গল কামনা করেন। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ শহিদ জিয়ারউর রহমানের পরিবারের সকল সদস্য এবং নিজের জন্য দোয়া চান।