মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ যশোর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাল বোঝায় ট্রাক বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় পথচারী দুই যুবক আ’হ’ত হয়েছেন।শুক্রবার (২৮ মার্চ ) সকাল আনুমানিক ৮টার দিকে কালীগঞ্জ থানার রুঘুনাথপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,যশোর থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক ( ঝিনাইদহ ট- ১১-০৭৭৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে মো:ইব্রাহিম (১৫) ও মো: আতিক (২১) নামে দুই পথচারী যুবক আ’হ’ত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বারোবাজার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহসিন হোসেন জানান,দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আমরা ট্রাকটি জব্দ করেছি এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।