Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৮, ২০২৫ , ২:১০ অপরাহ্ণ

নালিতাবাড়ীতে অ’বৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অ’ভিযান : জব্দ ৬ ট্রাক

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: রিয়াজ শেরপুর প্রতিনিধি : নালিতাবাড়ীর ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ৬টি ট্রাক জব্দ, ১৫টি বালুর মাচা ধ্বংস, এবং ১৩টি ড্রেজার মেশিনসহ অসংখ্য পাইপ ও অন্যান্য সরঞ্জামাদি অপসারণ করা হয়েছে।

অভিযানটি নালিতাবাড়ী পৌরসভার, গোবিন্দনগর ও খালপাড় এলাকায় পরিচালিত হয়। নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোগাই নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

প্রিন্ট করুন