নেত্রকোনা জেলা প্রতিনিঊিঃ নেত্রকোনার মোহনগঞ্জে মা*দক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. সোয়েলকে গ্রে*ফতার করেছে পুলিশ।বুধবার (২৬ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) রাতে তাকে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে গ্রে*ফতার করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রে*ফতার সোয়েল মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার মৃ*ত মঞ্জু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সোয়েল একজন পেশাদার মা*দক কারবারি। তার বিরুদ্ধে চুরি ও মা**দকের আরও ১৩টি মামলা রয়েছে। ২০১৭ সালে করা মা*দকের একটি মামলায় গত বছরের শেষ দিকে সোয়েলকে দুই বছরের সাজা দেন আদালত। তারপর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদে গত মঙ্গলবার রাতে টেংগাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আমিনুল ইসলাম আরও বলেন, বুধবার দুপুর তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদ*কের বিরুদ্ধে অভিযান চলমান আছে।