Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৭, ২০২৫ , ১১:০২ পূর্বাহ্ণ

তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দেওয়া হলো নিহত যুবদল নেতার পরিবারের কাছে

লেখকঃ আজকালের কণ্ঠ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ গণতান্ত্রিক আন্দোলনে নিহত নওগাঁর রানীনগরের যুবদল নেতা এনামুল হক ওমরের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হলো ঈদ উপহার।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বুধবার (২৬ মার্চ) নওগাঁ জেলা যুবদল নিহত এনামুল হক ওমরের স্ত্রীর হাতে এই ঈদ উপহার তুলে দেয়। ঈদ উপহার হিসেবে ওই পরিবারকে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সিনিয়র যুগ্ন আহবায়ক দেওয়ান মোস্তাকিম আহম্মেদ নিপু, রুবেল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক মইনুল হক লিটন, রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ন আহ্বায়ক ফরহাদ আলী মন্ডল, সিরাজ-এ আলম, সদস্য আমিনুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি শামীম প্রমুখ।

বিএনপির ডাকা গনতান্ত্রিক আন্দোলনে ২০১০ সালের ৭ জুলাই নওগাঁয় বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে স্ট্রোক করে মারা যান যুবদল নেতা এনামুল হক ওমর। তিনি রাণীনগর উপজেলা যুবদলের অন্যতম সদস্য ছিলেন। উপজেলার বড়গাছা ইউনিয়নের সলিয়া গ্রামে তিনি বাস করতেন।

প্রিন্ট করুন