Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৫:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৬, ২০২৫ , ১:৪৯ অপরাহ্ণ

কুমিল্লার মুরাদনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন

লেখকঃ আজকালের কণ্ঠ

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

আজ বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে উপজেলা প্রাঙ্গণে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকাউত্তোলন,পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করা হয়।

সকাল ৮টার দিকে উপজেলা ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে ও শরীরচর্চায় অংশগ্রহণ করে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা , প্রাণিসম্পদ কর্মকর্তা , মহিলা কর্মকর্তা আ, মুরাদনগর এবং বাংগরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রমুখ।

প্রিন্ট করুন