সোহেল রানা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয় কর্তৃক বাস্থবায়িত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদ-উল- ফিতর ২০২৫ উপলক্ষে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।
গতকাল উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ৩২২৫ জন হত-দরিদ্রদের মাঝে খাদ্যশস্য হিসেবে ১০ কেজী করে চাল বিতরণ শুভ উদ্বোধন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিলন রায় ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল নাসির ইকবল তারা খাদ্যশস্য বিতরণের সময় ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় উপস্থিত ছিলেন, হাড়িয়ারকুঠি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রশিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব অনিমেষ রায়, ইউপি সদস্য মজুমদার রহমান প্রমুখ।