Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৫, ২০২৫ , ৬:৫২ অপরাহ্ণ

পূর্বধলায় অপারেশন ডেভিড হান্টে ছাত্রলীগ নেতা আ’টক।

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রলীগের মো: মাসুদ রানা (৩৬) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৪ মার্চ) বিকালে উপজেলা সদরের (ইলাশপুর) চৌরাস্তা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো: মাসুদ রানা পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী। তিনি উপজেলার সদর ইউনিয়নের বামনডহর (লাল মিয়া বাজার) গ্রামের মো: জালাল উদ্দিনের ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃত মো: মাসুদ রানা
পূর্বধলা থানার মামলা নং- ২৮ তারিখ -২৩-১১-২৪, ধারা-২০০৯ সনের সন্ত্রাস বিরোধী আইন (সং/১৩) এর ৬/১০/১১/১২/১৩। ধারা এর মামলার ঘটনার সহিত জড়িত মর্মে সন্ধিগ্ধ আসামি ছিল। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন