Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৫, ২০২৫ , ৬:৩৭ অপরাহ্ণ

সাতক্ষীরা জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আতিয়ার রহমান,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এইচ.এম রহমাতুল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্যসচিব করে জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট্য এ পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিন করা হয়। সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অন্যান্য যারা আছেন তারা হলেন, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, আখতারুল ইসলাম, সদস্য এড. সৈয়দ ইফতেখার আলী, আব্দুল আলিম, হাবিবুর রহমান হাবিব, শেখ তারিকুল হাসান, মাস্টার আব্দুল ওয়াহেদ, অধ্যক্ষ রইচ উদ্দিন, মোঃ আব্দুর রশিদ, স.ম হেদায়েতুল্লাহ, জি এম লিয়াকত আলী, শেখ সিরাজুল ইসলাম, শেখ এবাদুল ইসলাম, মৃণাল কান্তি রায়, মহিউদ্দীন সিদ্দিকী, শের আলী, সোলাইমান কবির, অধ্যক্ষ শফিকুল ইসলাম, শেখ মাসুম বিল্লাহ শাহীন, আব্দুর রকিব মোল্লা, ইঞ্জি: মোঃ আইয়ুব হোসেন, এড. নুরুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আশেক এলাহী মুন্না, আশরাফুর রহমান তুহিন, অধ্যাপক আতাউর রহমান ও মোঃ নুরুজ্জামান।

এর আগে , গত ৩ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে এইচ.এম রহমাতুল্লাহ পলাশ আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলু সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

প্রিন্ট করুন