মো: রিয়াজ শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ধানখেতে বিদ্যুৎস্পৃষ্টে একটি হাতি মৃ*ত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে একপাল বন্য হাতি অভিযুক্ত কৃষকের ৯০ শতক ধানখেত পা দিয়ে মাড়িয়ে নষ্ট করেছে ফেলেছে। এছাড়া কয়েকটি হাতির সড়ক অবরোধের মতোও ঘটনা ঘটেছে।এছাড়া, মৃ*ত হাতিটির মাটিচাপা স্থানে গত শুক্র ও শনিবার পর্যন্ত ৫০–৫৫টি বন্য হাতির পাল চিৎকার করছে।
পরিবেশবাদী সংগঠন ‘সেফ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ’ এর নালিতাবাড়ী উপজেলা কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম মন্ডল প্রথমআলোকে বলেন, হাতির স্মৃতিশক্তি খুবই প্রখর। কেউ তাদের ক্ষতি করলে তারা প্রতিশোধ নেয়। তাই অভিযুক্ত কৃষকের ধান খেত ক্ষুব্ধ হাতির পাল হয়তো নষ্ট করে ফেলেছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পূব সমশ্চুড়া গ্রামে পাহাড়ের ঢালে বিদ্যুতের তারে জড়িয়ে একটি বন্য হাতি মা*রা যায়। নি*হত হাতিটির মৃ*ত্যুর পর আরও ৫০–৫৫টি হাতি ওই স্থানটিতে এসে মৃত হাতিটিকে খোঁজার চেষ্টা করে এবং চিৎকার করতে থাকে। এতে আশেপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃ*ত হাতিটি মাটিচাপা দেওয়ার পর হাতির পালটি তাতে পা দিয়ে মাড়িয়ে ফেলে, যার ফলে মৃত হাতির একটি পা বের হয়ে আসে। এই ঘটনায় গ্রামের বাসিন্দারা ভয়ে একে অপরকে সতর্ক করে দিয়ে পুরো রাত সজাগ থাকেন।
হাতির পালটি রাতের পর থেকে সীমান্ত সড়কে অবস্থান নেয়, যার ফলে সড়ক দিয়ে মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া, ওই এলাকার পাহাড়ি জমিতে হাতির পালটি কৃষকদের ৬-৭ একর বোরো আবাদ ক্ষতিগ্রস্ত করেছে।
শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কমকর্তা মো. আল আমিন বাদী হয়ে বন্য প্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্ত কৃষক জিয়াউল হককে নালিতাবাড়ী থানায় মামলা করেন। পরে পুলিশ কৃষক জিয়াউল হককে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠায়। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
এলাকাবাসী জানায়, বিদ্যুৎস্পৃষ্টে হাতির মৃ*ত্যু অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার পর হাতির পালটি আরও ক্ষিপ্ত হয়ে দিকবেদিক ছুটে বেড়াচ্ছে, যার ফলে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, হাতির পালটি মাটি চাপা দেওয়ার স্থান থেকে ৫০০ থেকে ১০০০ মিটার দূরে অবস্থান করছে এবং রাতে তারা আবারো ওই স্থানে ফিরে এসে চিৎকার করছে। এই পরিস্থিতি মোকাবিলায় বন বিভাগের সদস্যরা নিরবচ্ছিন্ন নজরদারি চালাচ্ছেন এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, কৃষকের বিরুদ্ধে মামলা দায়ের করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
আজকালের কান্ঠ/ জু