Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৩, ২০২৫ , ৫:২৭ অপরাহ্ণ

বাঘারপাড়ায় তরমুজ চাষে ভাগ্য ফেরানোর আশা ফিরোজের

লেখকঃ আজকালের কণ্ঠ

বাঘারপাড়া(যশোর) : তরমুজ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন যশোরের বাঘারপাড়া উপজেলার ফিরোজ হোসেন । খবর নিয়ে জানা গেছে, উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামের ফিরোজ হোসেন তার ৪০ শতাংশ জমিতে আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন।

গাছ ও ফলন অনেক ভালো হয়েছে । ফিরোজ হোসেন বলেন, অন্যান্য চাষাবাদের পাশাপাশি বর্তমানে তিনি আধুনিক পদ্ধতিতে ৪০ শতাংশ জমিতে তরমুজ চাষ করেন । এই পর্যন্ত তরমুজ চাষে তার খরচ হয়েছে প্রায় ১ লক্ষ টাকা। ফলন ভালো হলে তরমুজ বিক্রি করে ৩ লক্ষ টাকা আয় হতে পারে বলে সে আশাবাদী।

এলাকাবাসী বলেন, ফিরোজ হোসেন একজন ভালো তরকারি চাষী হিসাবে ইতিমধ্যে এলাকায় নাম করেছেন। গতবছর মরিচ চাষে ব্যাপকভাবে সফল হয়েছিল তিনি বর্তমানে , চাষী ফিরোজ হোসেন তার বিভিন্ন রকম সবজি ও তরমুজ চাষের বিষয়ে কৃষি বিভাগের সহযোগীতা কামনা করেছেন।

প্রিন্ট করুন