নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ প্রবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম খালেদা জিয়ার সুস্থস্বাস্থ্য ও আগামী রাষ্ট নায়ক তারেক রহমানের দীর্ঘ আয়ু কামনায় নেত্রকোনার কলমাকান্দায় বড়খাপন ইউনিয়ন ৪ ও ৫নং বিএনপির এর অঙ্গ সংগঠন উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ মার্চ) বড়উন্দ বাজার মাঠে বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বড়খাপন ইউনিয়নে এ দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্টানে ৪নং ওয়ার্ড সভাপতি আলামিন মিয়ার সভাপতিত্বে ও জামাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলমাকান্দা উপজেলা
বিএনপির যুগ্ন আহ্বায়ক জিহাদ খান মৃদুল, উপজেলা যুবদলের আহবায়ক সাগর আহমেদ নাজিম,উপজেলা বিএনপির মানবাধিকার কমিটির সভাপতি পলাশ, জিয়াউর রহমান ৫ নং ইউনিয়ন বিএনপি, শাহীন আলম শাহীন, উপজেলা বিএনপির সদস্য মানিক মিয়া, আওলাদ হোসেন লিটন, উপজেলা কলেজ শাখার সিয়াম আহমেদ রাসেল,মোঃ খায়রুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
ইফতারের পূর্বে মাহফিলে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং দোয়া পরিচালনা করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার বেগম জিয়ার রোগ মুক্তি ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এতে স্থানীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয়।