Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৩, ২০২৫ , ১০:৫৩ পূর্বাহ্ণ

সৈয়দপুরে বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলা কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে একটি ময়ুর পাখি উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী জানায়, শনিবার (২২ মার্চ ) বিকেলে ওই এলাকার আব্দুল করিম মাষ্টারের ছেলে মুকুল ময়ূরটি প্রথমে
ভুট্টাক্ষেতে দেখতে পায়। পরে তিনি স্থানীয় উপজেলা প্রশাসন কে জানান।

এরপর পাখি নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থাকে জানানো হলে তারা স্থানীয় বনবিভাগের লোকজনকে সাথে নিয়ে পাখিটি উদ্ধার করে।

পাখি পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে ময়ূরটি ভারতের কোনো বনাঞ্চল থেকে উড়ে এসেছে।

এ বিষয়ে সৈয়দপুর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহিকুল ইসলাম মুসকুরী বলেন, আমরা ময়ূরটি উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়েছি। পাখিটি সুস্থ হলে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

প্রিন্ট করুন