মোংলায় উপজেলা পরিষদের বাথরুম থেকে ভ্যানচালকের লা*শ উদ্ধার | Daily AjKaler Kontho

মোংলায় উপজেলা পরিষদের বাথরুম থেকে ভ্যানচালকের লা*শ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
মোংলায় উপজেলা পরিষদের বাথরুম থেকে ভ্যানচালকের লা*শ উদ্ধার

মোংলা প্রতিনিধি: মোংলায় উপজেলা পরিষদের ভবনের বাথরুম থেকে মান্নান কবিরাজ (৬৫) নামে এক ভ্যানচালকের লা*শ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলা পরিষদ এলাকার বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা প্রশাসন লাশটি উদ্ধার করে। সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে তার ছোট ভাই আমির হোসেন খোঁজাখুঁজির একপর্যায়ে উপজেলা পরিষদের বাথরুমে তাকে পড়ে থাকতে দেখেন। দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃ*ত্যু হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের উপস্থিতিতে স্বজনরা লা*শ গ্রহণ করেন।মোংলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের কোনো আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লা*শ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়