Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২০, ২০২৫ , ৬:৪১ অপরাহ্ণ

লোহাগড়ায় নাশকতা মামলার আসামি এজাহার নামীয় আসামি মিন্টু মোল্লা গ্রে’ফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

কাজী ইমরান,নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া থানায় নাশকতা মামলার এজাহার নামীয় আসামি মো. ইমামুল হক ওরফে মো. মিন্টু মোল্যা (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। তিনি লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রামের মো. তবিবর মোল্যার ছেলে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরের দিকে লোহাগড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া পৌরসভা কার্যালয়ের আশপাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। লোহাগড়া থানার এস আই মো. আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ঘটনার দিন লোহাগড়া উপজেলা গেট সংলগ্নে ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী বিস্ফোরকসহ নাশকতা হামলা চালায়। এ হামলায় ছাত্র জনতাসহ বিএনপির বহু নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের মো. জাহিদুল আলম বাদী হয়ে গত ২০২৪ সালের ১৩ নভেম্বর ১৩৫ জনের বিরুদ্ধে একটি নাশকতার মামলা দায়ের করেন। [যার মামলা নম্বর ১৫/২৬৭]

স্বজন সূত্রে জানা গেছে, মো. মিন্টু মোল্যা আওয়ামী লীগের কোন পদ পদবীতে নেই। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে এসে ঠিকাদারি করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আজ দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে নাশকতার মামলায় মো. ইমামুল হক ওরফে মো মিন্টু মোল্যা নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রিন্ট করুন