Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২০, ২০২৫ , ৫:২৩ অপরাহ্ণ

দুমকিতে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনে

লেখকঃ আজকালের কণ্ঠ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও তদন্ত সাপেক্ষে আদেশ পুর্নবিবেচনার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালি ইউনিভার্সিটি স্কয়ারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন ব্যানারে জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় কয়েক সহস্রাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, যুবদল নেতা রিপন শরীফ শতভাগ জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষীত সৈনিক।তিনি বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ আমলে দলের জন্য কাজ করতে গিয়ে বারবার কারানির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় দেড় ডজনের অধিক মামলায় তাকে আসামি করা হয়েছে।

বিএনপির দুর্দিনে তার ত্যাগ ভোলার মত নয়।তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেগুলো অধিক তদন্ত সাপেক্ষে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য যে, গত ১৮ মার্চ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

প্রিন্ট করুন