Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২০, ২০২৫ , ১২:৪৯ অপরাহ্ণ

মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃ’ত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

এস এম আজাদ হোসেন মুরাদ মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বরেরচর ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি ওই এলাকার খোরশেদ আলমের ছেলে রফিকুল ইসলাম (৪০)। তিনি ভাঙ্গারী মালামাল কেনাবেচার ব্যবসা করতেন।

জানা গেছে, সন্ধ্যার দিকে মোল্লার বাজার সংলগ্ন রেলওয়েতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। হাত-পা এবং মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেন যাওয়ার পর রেললাইনের উপর লোকটির শরীরের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে আশেপাশের লোকজন এসে ভিড় জমায় ঘটনাস্থলে। ঢাকা থেকে ভাঙ্গাগামী ট্রেনে এ দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তি বলেন,’যে মারা গেছে তার নাম রফিকুল ইসলাম। আমরা এখানে তিন বছর ধরে থাকি। ভাঙ্গারীর ব্যবসা করি। আগে চিটাগাং থাকতাম। রফিকুলের এক ছেলে, এক মেয়ে। ও জুয়া খেলে অনেক টাকা হেরেছে। আমরা ধারনা করছি সে আত্মাহত্যা করেছে। অনেক দিন ধরেই সে হতাশায় ভুগছিল।

তিনি আরও বলেন,’ট্রেনে কাটা পড়ে রফিকুলের দুইপা, মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।’

প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো.খায়রুজ্জামান শিকদার বলেন,’ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।’

প্রিন্ট করুন