Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৯, ২০২৫ , ৬:৫১ অপরাহ্ণ

ময়মনসিংহে পারিবারিক কলহের কারণে রাব্বিকে হ*ত্যা করার চেষ্টা

লেখকঃ আজকালের কণ্ঠ

শেখ মোঃ দীন ইসলাম : ময়মনসিংহ বাসী কিভাবে নীরব থাকতে পারে এমন নির্মমতায়রাব্বি। তার মা বাবা নেই। এতিম ছেলেটি আকুয়ায় তার খালার বাসায় থাকতো। একটি মুরগি বিক্রেতার দোকানে কাজ করতো।

তার খালাদের সাথে পাশের বাড়ির লোকেদের ঝগড়া লাগে। ছেলেটি জানেও না। অথচ ছেলেটিকে পাশের বাড়ির লোকেরা মুরগির দোকান থেকে মিথ্যে বলে নিয়ে যায় আকুয়া বাইপাসে। সেখানে মধ্যযুগীয় স্টাইলে তার জিহ্বা কা*টে, শরীর চামড়া ছি*লে ফেলে।

পেট নানা জায়গায় ক্ষতবি*ক্ষত করে হ*ত্যা করার চেষ্টা করে। ছেলেটিকে ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়।

নির্মমতার খবরটি কোথাও এলো না? কেন এলো না? এতিম বলে?যারা এই বর্বরতা সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় অন্তর্ভুক্ত করা হোক।
এলাকার সাধারণ জনগণ এ বিষয় নিয়ে তীব্র ক্ষুব প্রকাশ করেছেন ।

ময়মনসিংহবাসী জেগে উঠুন।অনাথ তথা এতিম এই বাচ্চাটির সাথে যা হয়েছে তার প্রতিবাদ এবং অন্যায়কারীদের শাস্তির দাবী এখান থেকেই গর্জে উঠুক

প্রিন্ট করুন