Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৯, ২০২৫ , ১১:৪৩ পূর্বাহ্ণ

গা জার ‘প্রধানমন্ত্রীকে’ হ*ত্যা করেছে ইসরায়েল

লেখকঃ আজকালের কণ্ঠ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হ*ত্যা করেছে দখলদার ইসরায়েল। সোমবার মধ্যরাতে গাজাজুড়ে ব্যাপক বোমা হাম*লা চালায় ইসরায়েল। এ হামলায় ইশাম দা-লিস নি*হত হন। গাজায় তার পদবী হলো ‘সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ’ কমিটির প্রধান। যা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

মঙ্গলবার ভোরে গাজার ঘুমন্ত মানুষের ওপর বর্বরোচিত বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে চার শতাধিক মানুষ নি*হত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই নারী ও শিশু।২০২৪ সালের জুলাইয়ে ইসরায়েলের হাতে রৌহি মুশতাহার নি*হত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন হামাসের ডি-ফ্যাক্টো প্রাধানমন্ত্রী ইসাম দা’লিস।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ভাষ্য, দা’লিস গাজা উপত্যকায় হামাস শাসনের কার্যকারিতা নিশ্চিত করা এবং সংগঠনটির সব শাখার মধ্যে সমন্বয়ের দায়িত্বে ছিলেন।আইডিএফ ঘোষণা করেছে, হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকার ‘ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী’ ও গোষ্ঠীটির আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে তারা।

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, বিস্তৃত অভিযানের অংশ হিসেবে তারা মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকার কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। সেসময় তারা হামাসের ওই চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে ‘টার্গেট করে’ হ*ত্যা করেছে।

প্রিন্ট করুন