ধামরাই, ১৮ মার্চ: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ধামরাই সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল মঙ্গলবার (১৮ মার্চ) ধামরাই সদর ইউনিয়নের পশ্চিম শরীফবাগ জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ধামরাই সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সম্রাট বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া; উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ ভূঁইয়া শাওন; রাশেদুল ইসলাম রাজু, ধামরাই পৌর সদস্য সচিব; ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ; এবং রুবেল মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক , এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উলামা পার্টির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম; সাইদুর রহমান জনি, সদস্য; পাশাপাশি ছাত্রদল, কৃষক দল এবং শ্রমিক দল সহ বিভিন্ন সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠান স্থানীয় নেতা, শুভাকাঙ্ক্ষীদের ঐক্যের প্রতিফলন ।