তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে রংপুর তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ও উপজেলা নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পুরাতন চৌপথি ডাংগাপাড়া নামক স্থানে নিজ বাড়িতে মা*দক সেবনরত অবস্থায় মো: আরমান হোসেন মোনা, (২৮), পিতা: মো: মোজাফর হোসেন এবং২। শ্রী নিমাই চন্দ্র রায় (২৫), পিতা: শ্রী রাজকান্ত রায় মাদক সেবনরত অবস্থায় ধৃতহন। মা*দক সেবন করে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে।
ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় এবং আসামিদ্বয় নিজে দোষ স্বীকারোক্তি দেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধের মাত্রা বিবেচনায় মা*দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় মো: আরমান হোসেন মোনাকে ০৮ (আট) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং শ্রী নিমাই চন্দ্রকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুবেল রানা। আসামিদ্বয়কে রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট রুবেল রানা বলেন, এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।