আজ ১৯ মার্চ ২০২৫ বুধবার ফাহমিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা।
ইতালির সিরি ‘ডি’তে খেলা প্রবাসী বাংলাদেশি ফুটবলার ফাহমিদুল ইসলাম ভারত ম্যাচের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন। সৌদি আরবের ক্যাম্পে যোগ দিয়ে মূল দলে না রাখায় ইতালি ফিরে গেছেন।
তাঁর বাদ পড়াকে কেন্দ্র করে সমর্থকদের এক বিশাল অংশের আনিত অভিযোগের ভিত্তিতে বুধবার বাফুফে সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।