Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৮, ২০২৫ , ৬:২৩ অপরাহ্ণ

তারাগঞ্জে ভ্রাম্যমান আদালত ৩ দোকানে জ’রিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

সোহেল রানা প্রতিনিধি,তারাগঞ্জ (রংপুর): রংপুর জেলার তারাগঞ্জে ঔষুধ ফার্মেসিগুলোতে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর বিধিমালায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষুধ রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই এন্টিবায়োটিক বিক্রি করা (৪০-খ,গ ও ঘ) ধারা অনুযায়ী এইচ আর খান মেডিকেল ষ্টোর ৩ হাজার, নুর ইসলাম ১ হাজার ও মিলন চন্দ্র সরকারের ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নতুন চৌপথি ও বাজারের বিভিন্ন হোটেল, মুদি খানায় বাজার তদারকি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন রংপুর জেলার ঔষধ প্রশাসন কর্মকর্তা মোকছেদ আলম।

প্রিন্ট করুন