Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৭, ২০২৫ , ১২:০২ অপরাহ্ণ

বরগুনায় কিশোরী ধ*র্ষণ এবং বাবার হ*ত্যার সাথে জড়িতদের শাস্তি দাবি বিএনপি নেতা -মনির

লেখকঃ আজকালের কণ্ঠ

বরগুনায় সম্প্রতি এক কিশোরীকে ধ*র্ষণ এবং ধ*র্ষণের অভিযোগে মামলা করার পর বাবাকে হ*ত্যার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। একইসঙ্গে উভয় ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

রোববার (১৬ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান মনি।বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ভিকটিমের পরিবারকে বিনা খরচে আইনি সহায়তার জন্য যা যা করা দরকার, দলের পক্ষ থেকে তা করা হবে।একইসঙ্গে প্রশাসনকে বলতে চাই, তারা যেন এই ব্যাপারে সিরিয়াস হয়। দ্রুত বিচার আদালতে এই ঘটনার বিচার দাবি করেন নুরুল ইসলাম মনি।

প্রিন্ট করুন