কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা: রোববার, ১৬ মার্চ, ২০২৫পটুয়াখালীর কলাপাড়ায় মনিরা আক্তার (১২) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃ*ত্যু হয়েছে। শনিবার রাত নয়টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গলায় ফাঁ*স লাগানো অবস্থায় তার লা*শ উদ্ধার করে থানা পুলিশ।
মৃ*ত মনিরা ওই এলাকার সবুজ মোল্লার মেয়ে। সে নোমরহাট পিএন্ডডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মনিরাকে বাড়িতে রেখে তার মা- বাবা পার্শ্ববর্তী গ্রামের তার নানা বাড়িতে যায়।
পরে বিকালে এক প্রতিবেশি নারী তাদের বাড়িতে গিয়ে মনিরাকে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁ*স লাগানো অবস্থায় দেখতে পান। এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে পুলিশে খবর দেয়।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, এটি হ*ত্যা না আ*ত্মহত্যা সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছেনা। তদন্ত চলছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।