Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৫, ২০২৫ , ৫:৩৯ অপরাহ্ণ

আছিয়াকে ধ*র্ষণ ও হ*ত্যার সঙ্গে জড়িতদের এক সপ্তাহের মধ্যে ফাঁ*সির দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি: মাগুরার শিশু আছিয়া আক্তারকে ধ*র্ষণ ও হ*ত্যার সঙ্গে জড়িতদের এক সপ্তাহের মধ্যে প্রকাশ্যে ফাঁ*সির দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ পৌর এলাকার বারইখালীতে এ মানববন্ধন করেন।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন – বাগেরহাট জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, মহিলা দলের সভানেত্রী শাহিনা ফেরদৌসি হ্যাপী, সাধারণ সম্পাদক নাসরিন নাহার শিল্পী।

বক্তারা পরবর্তী এক সপ্তাহের মধ্যে আছিয়াকে ধ*র্ষণ ও হ*ত্যার সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ফাঁ*সির দাবি জানান। একইসাথে তারা সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকার প্রধানের প্রতিও দাবি জানান

 

প্রিন্ট করুন