Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১২, ২০২৫ , ৫:৪০ অপরাহ্ণ

সাতক্ষীরায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল জ*ব্দ করেছে বিজিবি

লেখকঃ আজকালের কণ্ঠ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল জ*ব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বুধবার, (১২ মার্চ) ভোমরা, বৈকারী কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে করে ৭০০ পিস ট্যাবলেটসহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপি পৃথক দুটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ১০ ও ১৩ আরবি হতে আনুমানিক ১৫০—৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শ্মশান ও চান্দা মাঠ নামক স্থান হতে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় অন্যাগ্রা ট্যাবলেট আটক করে ।

ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার মেইন পিলার ৪ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষী দাড়ি নামক স্থান হতে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৭/৬৩ এস এর আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ছয়ঘড়িয়া নামক স্থান হতে ২৮,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৯ এস এর আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কালিয়ান মাঠ নামক স্থান হতে ৫০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩—এস এর ৪ আরবি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দায়িত্বাধীন ভাদিয়ালী নামক স্থান হত ৪৫,০০০ ভারতীয় শাড়ি আটক করে।

এছাড়াও,হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ১৪ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বড়ালী নামক স্থান হতে ২০,৫৮০ টাকা মূল্যের ভারতীয় চশমা আটক করে।

সর্বমোট ৩,৩৪,৫৮০/ (তিন লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত আশি) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহল দল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাধারণ ডায়েরি করতে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা হয়েছে

 

প্রিন্ট করুন