Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১২, ২০২৫ , ২:৪৪ অপরাহ্ণ

শেরপুরে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে ষষ্ঠ শ্রেনীর এক স্কুলছাত্রীর মৃ*ত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

শেরপুর : শেরপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃ*ত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার চাপাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় মৃ*ত ওই স্কুলছাত্রীর নাম মিম আক্তার (১৩)। মিম স্থানীয় চরশেরপুর নূর মোহাম্মদ গণ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শেরপুর শহর থেকে ফেরার পথে পৌরসভার চাপাতলী এলাকায় সেকান্দার আলী কলেজের সামনে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে রাস্তায় পরে যায় মিম। এ সময় গলায় ফাঁ*স লেগে গুরুতর আহত হয় সে। পরে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।মিমের বাবা আলী গত দশ দিন আগে প্রথম রোজার দিন মা*রা যান। ১০ দিনের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃ*ত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবাইদুল আলম জানান, ঘটনার পর স্বজনেরা মেয়েটির মরদেহ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য আবেদন করা হলে অনুমতি প্রদান করা হয়।

প্রিন্ট করুন