(শরীয়তপুর) প্রতিনিধি : তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় জানা যায়নি। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর ও শিশুটির বয়স ৪ বছর বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মশুরগাঁও এলাকা থেকে ম*রদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মশুরগাঁও এলাকার মেঘনা নদীর শাখা জয়ন্তী নদীর পাড়ে এক নারী ও এক শিশুর ম*রদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে ম*রদেহ দুটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে ম*রদেহ দুটির নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ম*রদেহের মধ্যে নারীর বয়স আনুমানিক ৩০ বছর ও শিশুটির বয়স ৪ বছর বলে ধারণা করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, খবর পেয়ে ম*রদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ম*রদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। আর নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।