Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১০, ২০২৫ , ৪:৫৬ অপরাহ্ণ

কালীগঞ্জে পর*কিয়ার জেরে আ*গুনে দ*গ্ধ যুবকের মৃ*ত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়ার জেরে আ*গুনে দগ্ধ যুবক আহসানুল ইসলাম অর্কিড (৩২) মা*রা গেছেন। সোমবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সকাল ১১ টার দিকে মা*রা যান তিনি । অর্কিড শহরের কাঠাল বাগান এলাকার ওসমান গনির একমাত্র ছেলে । অর্কিডের মৃ*ত্যুর সত্যতা নিশ্চিত করেছেন অর্কিডের পিতা ওসমান গনি ।

অর্কিডের পারিবার জানায় , প্রায় এক মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে নিয়ে পালিয়ে যান অর্কিড। পরে তারা বিয়ে করেন এবং আত্মগোপনে থাকতে শুরু করেন। অর্কিড ও তারিন আগে থেকেই বিবাহিত এবং তাদের দুটি করে সন্তান আছে ।

শেষে চলতি মাসের ৬ মার্চ (বুধবার) সকাল ৭টার দিকে যশোরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মিমাংসার কথা বলে ডেকে অর্কিডের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে। ঘটনার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অর্কিডের একাধিক ভিডিওতে বলতে শোনা যায় , তার শরীরে জোর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন , মৃ*ত্যুর ব্যাপারটি আমি জানিনা । তবে অগ্নিদগ্ধের ঘটনাটি সেদিন আমি শুনেছিলাম। থানায় কোন মামলা হয়েছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন , প্লেজ অব অকারেন্সে মামলা হওয়ার কথা । তাছাড়া এ থানাতে ওই পরিবারের কেউ আসেনি ।

প্রিন্ট করুন