Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১০, ২০২৫ , ৪:১৭ অপরাহ্ণ

বরিশালের বাকেরগঞ্জে বিএনপি’র তিন নেতা ব*হিষ্কার

লেখকঃ আজকালের কণ্ঠ

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ন সাবেক ছাত্রদলের সভাপতি মো.আসাদুল্লাহকে কু*পিয়ে হাত-পায়ের রগ কাটার অভিযোগে নিয়ামতি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ন আহবায়ক শাহীন ফরাজী দুই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক- সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক- শাহীন ফরাজী-কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এছাড়াও বাকেরগঞ্জ সদর রোড এলাকায় এক নারীর উপর হামলা ঘটনায় (সোমবার) ১০ মার্চ পৌর এলাকার ২ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মো: জাকির হোসেন কে বহিষ্কার করা হয়েছে। বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো: নাসির জমাদ্দার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রিন্ট করুন