Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৯, ২০২৫ , ৪:৪৫ অপরাহ্ণ

কোনাবাড়ী জয়েরটেক এলাকায় কালভাট ভরাট শিরোনাম প্রকাশিত সংবাদের প্রতিবাদ এলাকাবাসীর

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ১১নং ওয়ার্ড জায়েরটেক এলাকায় কালভাট ভরাট শিরোনামের নিউজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকার জনসাধারণ।

তারা বলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মামুন খানের বিরুদ্ধে অহেতুক, মিথ্যা, বানোয়াট নিউজ করে হেয় প্রতিপন্ন করেন। প্রতিষ্ঠিত জুট ব্যবসায়ী মামুন খান একজন সৎ চরিত্র উদীয়মান ব্যবসায়ী। এলাকায় কর্মসংস্থান করে অনেক লোকের জীবিকা নির্বাহ পথ প্রসারিত করেছেন। কিন্তু কিছু কুচক্রী মহল তার বিরুদ্ধে ফেসবুক, অনলাইন পোর্টালে নিউজ করেছেন।

তারা জানান বিগত সরকারের আমলের কিছু দুষ্কৃতিকারী, মামুন খানের ক্রয় কৃত সম্পত্তিতে মাছের ঘের করে বছরের পর বছর টাকা পরিশোধ না করেই ভোগ দখল করে রাখেন । এ ব্যাপারে জয়েরটেক এলাকায় তাহাজ উদ্দীন বলেন আমরা বিলের জমিতে পানি চলাচল চাই, আমাগো খামার ভাড়া চাই না, আমরা ক্ষেতখোলা করতে চাই।

আমরা ফসল ফলাতে চাই। আওয়ামী লীগের মালেক, শিরা, মোজাম্মেল সহ কয়েকজন অত্যাচার করে ও জোরপূর্বক জমিতে মাছ চাষ করত। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ সময় এলাকার কয়েক শত নর- নারী এই প্রতিবাদে অংশগ্রহণ করেন।মামুন খানের গোডাউনে কাজ করা এক নারী শ্রমিক বলেন মামুন খান প্রতিষ্ঠান করার পরে এলাকার আমরা ছেলেমেয়ে নিয়ে কাজ করে চলতে পারছি,উনি একজন ভালো মানুষ। আমাদের মাসিক বেতন অগ্রিম দিয়ে দেন, এলাকায় মসজিদ মাদ্রাসায় দান করে বলেও জানান তিনি।

প্রিন্ট করুন