Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৯, ২০২৫ , ৩:৩৬ অপরাহ্ণ

কালীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যের সার ও বীজ বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের ১ হাজার ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলা কৃষি অফিস এ সার ও বীজ বিতরণ করে। সে সময় প্রধান অতিথি হিসাবে সার ও বীজ বিতরন উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।

কৃষকদের সার ও বীজ বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া , উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তরা । আলোচনা সভা শেষে উপজেলার ১ হাজার ২৫০ কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয় ।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে গ্রীস্মকালীন প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২৫০ কৃষককে প্রণোদণার তিল ও মুগ ফসলের বীজ এবং সার দেওয়া হয়।

প্রিন্ট করুন