Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৮, ২০২৫ , ৪:৫৪ অপরাহ্ণ

কলাপাড়ায় কন্যা শিশুকে ধ*র্ষন চেষ্টা, বৃদ্ধ গ্রে*ফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : শনিবার, ০৮ মার্চ, ২০২৫। পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসা পড়ুয়া এক কন্যা শিশুকে (১০) ধ*র্ষণ চেষ্টার অভিযোগে এনছান মৃ*ধা গেদু (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রে*ফতার করা হয়। এর আগে সকালে ওই কন্যা শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধ*র্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশি এনছান মৃধার নাতনীর সঙ্গে ওই কন্যা শিশু প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করতো। গত বুধবার (৫ মার্চ) বেলা এগারোটার দিকে ওই শিশু বড়ই খেতে মৃধা বাড়িতে যায়। এসময় এনছান তাকে বেশি বড়ই দেয়ার কথা বলে তাদের উঠানের দক্ষিণ পাশে নিয়ে জড়িয়ে ধরে শরীরের স্পর্শ কাতর স্থানে একাধিকবার হাত দিয়ে ধ*র্ষণ চেষ্টা চালায়।

এসময় শিশুটি কোন রকমের তার কাছ থেকে ছুটে দৌড়ে বাড়িতে গিয়ে তার মাকে সব খুলে বলে। কিন্তু বিষয়টি তার মা তেমন গুরুত্ব দেয়নি। গতকাল শুক্রবার রাতে ওই শিশুর মা শরীরে এলার্জির মলম লাগাতে গিয়ে বাম পাশের স্তন ফুলা দেখে তাকে চিকিৎসার জন্য হাসাপতালে নিয়ে আসে। পরে সকালে থানায় মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘অভিযুক্ত এহসান মৃধা গেদুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।’

প্রিন্ট করুন