Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৮, ২০২৫ , ১০:৩১ পূর্বাহ্ণ

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) উদ্যোগে নড়াইলের লোহাগড়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতশুক্রবার (৭ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় এনপিপি
লোহাগড়া পৌর ও উপজেলা শাখার উদ্যোগে এনপিপির দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বেলাল আহম্মদ, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. বদরুল আলম, পৌর এনপিপির নেতা কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, মো. বোরহান উদ্দিনসহ প্রমূখ।

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মো: বদরুল আলম। ইফতার মাহফিলে এনপিপির লোহাগড়া পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

প্রিন্ট করুন