Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৭, ২০২৫ , ৫:২২ অপরাহ্ণ

সাতক্ষীরায় ১১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আতিয়ার রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরায় ১১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। ০৭ মার্চ ভোমরা, গাজিপুর, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা ও হিজলদী সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত ভারতীয় মালামাল আটক করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৩/৪—এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

গাজিপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৫এস এর আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন গাজীপুর ভেড়িবাধ নামক স্থান হতে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৬/১০ এস এর আনুমানিক ০৭ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন পরানদার পাকা রাস্তা নামক স্থান হতে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপি পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩—এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দায়িত্বাধীন চারাবাড়ি ও নটিজঙ্গল নামক স্থান হতে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩—এস এর ৭ আরবি হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দায়িত্বাধীন রাজ্জাকের মোড় নামক স্থান হতে ৩,৫০,০০০ ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৪ আরবি হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দায়িত্বাধীন আম বাগান নামক স্থান হত ৬০,০০০ ভারতীয় শাড়ি আটক করে।সর্বমোট ১১,১০,০০০/ (এগারো লক্ষ দশ হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে। বিজিবি টহল দল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাধারণ ডায়েরি করতে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা হয়েছে

প্রিন্ট করুন