Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৭, ২০২৫ , ৩:৪৬ অপরাহ্ণ

ধামইরহাটে নে*শার টাকা না পেয়ে এক যুবকের আ*ত্মহ*ত্যা

লেখকঃ আজকালের কণ্ঠ

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে রাজু হোসেন (২৫) নামে এক যুবকের গলায় ফাঁ*শ দিয়ে আ*ত্মহ*ত্যা। বৃহস্পতিবার (৭ই মার্চ) বিকেলে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ শিববাটী এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহ*ত রাজু হোসেন একই এলাকার এরশাদ হোসেনের বড় ছেলে। খরব পেয়ে ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ম*রদেহ উদ্ধার করে পুলিশ।স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত রাজু হোসেন তিনটি বিবাহ বন্ধনে লিপ্ত ছিলেন এবং মা*দক সেবনে জড়িত থাকায় তিনজনের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে।

সংসারে অভাব অনটন ও আর্থিক দৈন্যতার কারণে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায় সময় মা*দক সেবনের টাকার জন্য বিবাদ তৈরি হতো। মাদক সেবনের টাকা না পেলে বাবা-মাসহ পরিবারের লোকজনের সঙ্গে খারাপ আচরণ করতো।

ইতিমধ্যে গত বৃহস্পতিবার দুপুরে রাজু হোসেন তার মায়ের নিকট মাদ*ক সেবনের জন্য টাকা চাইলে তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করে বাড়ি থেকে বের হয়ে যায়। ওইদিন বিকালে শংকরপুর মৌজার মাঠের মধ্যে একটি বাগানে জামগাছে গলায় রশ্মি বেঁধে ফাঁশ দিয়ে আ*ত্মহ*ত্যা করেন।

পরে নিহতের পিতা সন্ধ্যায় ছেলের বিরুদ্ধে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন এবং ছেলের আত্ম*হ*ত্যার পেছনে কোন অভিযোগ নেই বলে নিশ্চিত করেন নিহ*তের পিতা এরশাদ হোসেন।

ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় রাতে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ম*রদেহ উদ্ধার করে শুক্রবার সকালে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন