বাউফলে টিসিবির পণ্য মুদি দোকানে বিক্রি করে দিলেন ডিলার আজিজ | Daily AjKaler Kontho

বাউফলে টিসিবির পণ্য মুদি দোকানে বিক্রি করে দিলেন ডিলার আজিজ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
বাউফলে টিসিবির পণ্য মুদি দোকানে বিক্রি করে দিলেন ডিলার আজিজ

সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর বাউফলে মুদির দোকান থেকে টিসিবির পণ্য জ’ব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদা’লত ওই মুদি ব্যবসায়ীকে ২০ হাজার টাকার অর্থ’দ’ন্ড প্রদান করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার (৬ই মার্চ) সন্ধ্যার দিকে গো’পণ সূত্রে সংবাদ পেয়ে পৌর শহরের বাজার রোডের মা কালি ভান্ডার নামের মুদির দোকানে অভি’যান চালান ভ্রাম্যমাণ আদা’লতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড। এ সময় ওই দোকান থেকে টিসিবির ১২৮ কেজি মসুর ডাল, ১৩০ লিটার সয়াবিন তেল, ১০০ কেজি ছোলা ও ৫০ কেজি চিনি জ’ব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদা’লতে মা কালি ভান্ডারের মালিক অভিজিত সাহাকে ২০ হাজার টাকা জরি’মানা করা হয়। আদা’লতের জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী অভিজিত সাহা জানান, মদনপুরা ইউনিয়নের টিসিবির পরিবেশক আবদুল আজিজ হাওলাদার সুবিধাভোগীদের না দিয়ে তার কাছে পণ্যগুলো বিক্রি করেছেন।

বিষয়টি স্বীকার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু বলেন, টিসিবির পরিবেশক আবদুল আজিজের বি’রু’দ্ধে ব্যবস্থা নেওয়া জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুপারিশ করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, জ’ব্দকৃত পণ্যগুলো অন্য একজন ডিলারের মাধ্যমে বিক্রি করা হবে। আর অভি’যুক্ত ডিলার আবদুল আজিজের বি’রু’দ্ধে আই’না’নুগ ব্যবস্থা নেয়া হবে।