পটুয়াখালী প্রতিনিধি।: নি*হত শ*হীদ পরিবারে রমজানের বাজার ও নগদ অর্থ নিয়ে হাজির পটুয়াখালীর বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা (সমন্নয়ক)।গত বৃহস্পতিবার (৬ই মার্চ) সকালে জুলাই বিপ্লবে শহীদ হওয়া দুমকি উপজেলার মিলন হাওলাদার এর পরিবারে পবিত্র রমজানের বাজার ও নগদ অর্থ নিয়ে হাজির হন পটুয়াখালী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র প্রতিনিধি (সমন্নয়ক)রা।
সম্প্রতি একটি নিউজে দেখা যায় দুমকী শ*হীদ মিলন হাওলাদারের বাবা টাকার অভাবে ইফতারের বাজার করতে পারছে না। এ খবর ছাত্র প্রতিনিধিদের (সমন্নয়ক) কাছে আসলে তারা জেলা প্রশাসকের সহযোগিতায় রমজানের বাজার ও নগদ অর্থ নিয়ে শ*হীদ পরিবারে হাজির হন।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্টেট মো:তানভীর হাসান ৷ ছাত্র প্রতিনিধি (সমন্নয়ক) মো: সজিব মোল্লা সালমান, রিফায়েত কবির খান, আহম্মেদ কাওসার ইবু, দুমকী উপজেলা ছাত্র প্রতিনিধি দূর্জয় ও আমিনুল ইসলাম।
আজাকলের কন্ঠ /জু