আজকালের কন্ঠ ডেস্ক : শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (৬ মার্চ) দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতাল ত্যাগ করে বাসায় ফেরেন বিএনপি মহাসচিব। বিকেলে ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে দলের পক্ষ থেকে আয়োজিত ইফতারে যোগ দেবেন তিনি।
উল্লেখ্য, গত ১ মার্চ হঠাৎ অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। গুলশানের ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।