Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৫, ২০২৫ , ৫:০১ অপরাহ্ণ

নোয়াখালীতে ২ হাজার ই*য়াবা সহ দুই মা*দক কারবারি গ্রে*ফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর পৌরসভার হাউজিং এস্ট্রেট বালুর মাঠের ডা. মো. রেজাউল করিম বারী ডায়াগনষ্টিক হাসপাতালের সামনে থেক জেলা গোয়েন্দা শাখা,এবং সুধারাম মডেল থানা সমন্বয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে,দুই হাজার ই*য়াবাসহ দুই মা*দ*ক কারবারিকে গ্রে*ফ*তার করেছে।

বুধবার (৫ মার্চ) সকালে নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আপস) মোহাম্মদ ইব্রাহীম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।গ্রে*ফতার ব্যক্তিরা হলেন,কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার,২নং হীলা ইউনিয়নে ৩নং ওয়ার্ডে, পূর্ব শিকদার পাড়া,নাজিম উদ্দিন মৌলভী বাড়ী অলি আহাম্মদের ছেলে এরশাদ উল্যাহ (২৮), আর একজন হচ্ছে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়,৫নং ছয়ানী ইউনিয়নের, ভবানী জীবনপুর গ্রামের, মিঝি বাড়ীর মৃ*ত আহম্মদ উল্যাহর মেয়ে নাজমা আক্তার (৩৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিনের নেতৃত্বে এসআই (নি.) মোহাম্মদ আক্তার হোসেনসহ হাউজিং এস্ট্রেট বালুর মাঠে ডা. মো. রেজাউল করিম বারী ডায়াগনষ্টিক হাসপাতালের সামনে মা*দকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রে*ফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ই*য়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মা*দক কারবারি। তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন জেলায় একাধিক মা*দক মা*মলা রয়েছে। তাহারা দীর্ঘদিন যাবৎ মা*দক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। এ ঘটনায় গ্রে*ফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট করুন