কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা: বুধবার, ০৪ মার্চ, ২০২৫ পটুয়াখালীর কলাপাড়ায় সোহেল সিকদার (৩৭) নামের এক অটোরিক্সা চালকের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ০৫ মার্চ, ২০২৫ ভোর সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের বাদুরতলী স্লুইজ এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সোহেল শিকদার পটুয়াখালী জেলার বদরপুর গ্রামের গনি শিকদারের ছেলে।
পুলিশ ও ওই পারিবার সূত্রে জানা যায়, সোহেল কলাপাড়া পৌর শহরে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। তিনি বাদুরতলী স্লুইজ এলাকার একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো। গতকাল সন্ধ্যায় তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া ঝাটি হ।
পরে রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাত চারটার দিকে স্ত্রী সুমি বেগম সেহরি খাওয়ার জন্য উঠে তার স্বামী সোহেলকে বিছানায় দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে। পরে পাশের রুমে গিয়ে সোহেলকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সোহেলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।