গৌরনদী প্রতিনিধি: গৌরনদীতে ছিনতাইকারী ও ভূমিদস্যু মেজবাহ মোল্লা অলিল, নাহিদ মোল্লা, রহিম মোল্লা ও শিল্পী বেগম এর অত্যাচারে অতিষ্ট গ্রামবাসি এদের কারনে প্রতিবেশিরা তাদের বসতভিটা বিক্রয় করিয়া অন্য এলাকায় পাড়ি জমিয়েছে। প্রতিবেশি যারা বসবাস করে তাদেরকে প্রতিনিয়ত মারধর ও হত্যার হুমকি দিয়ে আসছে।
প্রতিবেশিরা প্রতিবাদ করলে তাদেরকে মেরে গুরুত্বর রক্ত যখম করে । তাদের মধ্যে অন্যতম হলো গৌরনদী থানার তিখাসার গ্রামের মোঃ শহিদ সরদার, মোঃ বাবুল সরদার ও রেশমা বেগম।
এলাকার ত্রাস নামে পরিচিত মেজবাহ মোল্লা অলিল, নাহিদ মোল্লা, শিল্পী বেগম তাদের কিশোর গ্যাং নিয়ে রেশমা বেগমের গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্নের চেইন ছিনতাই করে নিয়ে যায়।
এতে ভুক্তভোগীর শশুর মো:শহিদ সরদার গৌরনদী থানায় এজাহার ভুক্ত করেন। মামলা নং-০৩, তারিখ : ০২/০৩/২০২৫ইং এতে করে গতকাল দুপুরে গৌরনদী থানা পুলিশ মেজবাহ মোল্লা ও শিল্পী বেগমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করায় এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।