Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৩, ২০২৫ , ৩:৪০ অপরাহ্ণ

কালীগঞ্জে ইটভাটায় মোবাইল কোর্ট : ৫০ হাজার টাকা জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ঈশ্বেরবা নামক স্থানে অবস্থিত “এম এম বি এম” নামের একটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সোমবার(৩ মার্চ) দুপুর ১২ টায় পরিচালিত হওয়া মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুনতাসির রহমান,কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত)রবিউল ইসলাম, কালীগঞ্জ থানার এস আই তকিবুর রহমান এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

মোবাইল কোর্টের মাধ্যমে “এম এম বি এম “নামক ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ০১ জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম জানান, জনস্বাস্থ্য এবং পরিবেশ রক্ষায় ইটভাটাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন