Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৩, ২০২৫ , ১০:৫৮ পূর্বাহ্ণ

মোহাম্মদপুরে ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজাকলের কন্ঠ ডেস্ক :  রোববার রাত আনুমানিক ৯টার দিকে মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং লিমিটেড ২ নম্বর রোড থেকে তারাবির নামাজ শেষে ওই ছিনতাইকারীকে আটক করে জনতা।

ছিনতাইকারী শান্তর কাছ থেকে উদ্ধার করা হয় ধারালো চাপাতি। এসময় তার সঙ্গে থাকা অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি বলেন, আহত অবস্থায় ওই ছিনতাইকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাত্র থানায় আসলাম।
আটক শান্ত পেশাদার ছিনতাইকারী। তার বাসা ঢাকা উদ্দান এলাকায়। শান্তর কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আটককৃত ছিনতাইকারীকে সাধারণ জনগণ ধরে ফেলে এবং পরে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর কাছে হস্তানর করা হয়

প্রিন্ট করুন