Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২, ২০২৫ , ৭:৫১ অপরাহ্ণ

বাকেরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর করে জমি দখল করে দেয়ার অভিযোগ

লেখকঃ আজকালের কণ্ঠ

জিয়াউল হক বরিশাল : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মোঃ রাজিবুল ইসলাম পান্না খানের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর করে জমি দখল করে দেয়ার অভিযোগ উঠেছে।

২ মার্চ (রবিবার) কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের ভুক্তভোগী আঃ মাজেদ আকন ওই ঘটনায় বাকেরগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের মৃত আঃ হাসেম আকনের পুত্র আঃ মাজেদ আকনের সাথে প্রতিবেশী মোঃ জালাল গাজীর সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে ২ মার্চ সকাল ১০ টায় মো: জালাল গাজী মোটা অংকের টাকার বিনিময়ে বসতবাড়ি ভাঙচুর করে জমি দখলের জন্য ভাড়াটে হিসেবে বিএনপি নেতা মোঃ রাজিবুল ইসলাম পান্না খান ও তার সন্ত্রাসী বাহিনীকে ভাড়া করে নিয়ে আঃ মাজেদ আকনের বসত ঘরের পিছনে ভাঙচুর চালিয়ে জমি দখলে নিয়ে নতুন একটি কাঠের ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

এই ঘটনায় আঃ মাজেদ আকন ভরপাশা ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মোঃ রাজিবুল ইসলাম পান্না খানকে ১ নং আসামি করে আরো ৯ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগে অন্যান্য আসামিরা হলেন মোঃ জালাল গাজী (৪২), পিতাঃ মৃত মান্নান গাজী, ০৩। মোঃ রাহাত গাজী (২৭), পিতাঃ মোঃ জসীম গাজী, ০৪। মোঃ জসীম গাজী (৪০), পিতাঃ মৃত আঃ মন্নান গাজী, ০৫। মোঃ ফারুক গাজী (৪০), পিতাঃ মৃত হাবিবুর রহমান গাজী, ০৬। মোসাঃ ফরিদা বেগম (৩৬), স্বামীঃ মোঃ জসীম গাজী, ০৭। মোসাঃ শিউলী বেগম (৩২), স্বামীঃ মোঃ জালাল গাজী, ০৮। মোসাঃ হালিমা বেগম (৬০), স্বামীঃ মৃত মান্নান গাজী, সর্ব সাং- ঢাপরকাঠী, ০৫ নং ওয়ার্ড, ০৯ নং কলসকাঠী ইউনিয়ন, ০৯। মোঃ আল আমিন সিকদার (৪৫), পিতাঃ আকাব্বর সিকদার, সাং- আতাকাঠী, ১১ নং ভরপাশা ইউনিয়ন। এছাড়াও অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপি’ র সদস্য সচিব নাসির হাওলাদার বলেন, বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। আরো ভালোভাবে যাচাই-বাছাই করে বিএনপি’র কোন নেতা কর্মী ওই ঘটনা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, বসতবাড়ি ভাঙচুর জমি দখল ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন